ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার | Daily AjKaler Kontho

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চাচা-ভাতিজার

আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৬০) ও মাহফুজুর রহমান (২০) নামে দুজন নিহত হয়েছেন।সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

বুধবার (৩ জানুয়ারি) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলী হোসেন সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে। এবং মাহফুজুর রহমান গোলাম নবীর ছেলে ।

সাধুহাটী ইউনিয়নের সদস্য মো. মুকুল হোসেন জানান, নিহত আলী হোসেন ও তার ভাতিজা মাহফুজ আলমসাধুতে রাঙ্গীয়ারপোতা গ্রামের বাড়ি থেকে পাটকাঠি কিনতে ফরিদপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাপা দেওয়া গাড়িটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।