ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো র‌্যাব | Daily AjKaler Kontho

ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো র‌্যাব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৬:২২ অপরাহ্ন
ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো র‌্যাব

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরের নির্বাচন অফিসের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর দুপুরে এটি নিষ্ক্রিয় করে র‌্যাবের বম ডিস্পোজাল ইউনিট। কে বা কারা সেখানে ককটেলটি রেখেছে তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সকালে নির্বাচন অফিসের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা লাল রঙের বস্তুটি দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ওই জায়গাটি ঘিরে রাখে।