গ্রামীণফোন সেন্টার উদ্বোধন | Daily AjKaler Kontho

গ্রামীণফোন সেন্টার উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন
গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

আজকালের কন্ঠ ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দিতে গ্রামীন ফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে। সারিয়াকান্দির পৌরসভার প্রাণকেন্দ্র টিপুর মোড়ে ২ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় ফিতা ও কেক কেটে গ্রামীন ফোন সেন্টারের উদ্বোধন করেন।

সারিয়াকান্দি গ্রামীণফোন সেন্টারের স্বত্বাধিকারী মোঃআসাদুজ্জামান (রাজুর)সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীন ফোনের রাজশাহী সার্কেল হেড মোঃ আতিকুল হোসেন, সার্কেল রিটেইল হেড নান্টু চন্দ্র দাস , মার্কেটিং হেড মোঃ শাহিনুর রহমান, রিজিওনাল হেড মিনহাজুল আলম (বগুড়া) , ক্লাস্টার ম্যানেজার এস এম জসিম উদ্দিন, রিটেইল চ্যানেল ম্যানেজার (বগুড়া)জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,মোঃশাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃহারুনুর রশিদ, ব্যাবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।