এলপিজি গ্রাহকদের জন্য দুঃসংবাদ | Daily AjKaler Kontho

এলপিজি গ্রাহকদের জন্য দুঃসংবাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৪:১০ অপরাহ্ন
এলপিজি গ্রাহকদের জন্য দুঃসংবাদ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন এক হাজার ৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে।