ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৪, ৬:২২ অপরাহ্ন
ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে। আজ সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এবারে ঝালকাঠি জেলায় বিভিন্ন স্তরের ১ হাজার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৫ লক্ষ ২৪ হাজার ৪৭৩টি বই বিতরণ করা হবে।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ এর সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান।

নতুন বছরের শুরুর দিনেই বই পাওয়ায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত। আজ থেকেই তারা বাই পড়া শুরু করবে। জ্ঞান অর্জনের মধ্যদিয়ে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা।