বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক | Daily AjKaler Kontho

বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ৫:৪০ অপরাহ্ন
বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক

আজকালের কন্ঠ ডেস্ক : বরিশালের হিজলা গৌরবদী থেকে অস্ত্র তৈরির সময় আজিজ সরদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে স্থানীয় একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি দেশীয় ধারালো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আটককৃত যুবকের কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবারহ করতেন। আমরা তদন্ত করে দেখছি।