
আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের সদর উপজেলার একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) ভোর রাত চারটার দিকে গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ৩টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে রাত সোয়া চারটার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
আপনার মতামত লিখুন :