
আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডে সাবেক সেনা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শামীম হোসেন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী আবু সাইদকে অস্ত্র ওগুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। আবু সাইদ হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। র্যাব-৬ এর একটি দল শুক্রবার দিবাগত গভির রাতে হরিণাকুন্ডু শহরে অভিযান চালিয়ে তাকে গেপ্তার করে।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
উল্লেখ্য, চলতি বছেরর ২৩ নভেম্বর রাতে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শামীম হোসেনকে কুপিয়ে গুলি করে হত্যা করে।
এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ২৪ নভেম্বর হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আবু সাইদকে গ্রেপ্তারের অভিযান শুরু করে র্যাব।
এছাড়া সে হরিণাকুন্ডুর সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম হোসেনের হত্যাকান্ডের সাথে জড়িত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আপনার মতামত লিখুন :