নৌকার পক্ষে গণজোয়ার,হাজী রাজনের নেতৃত্বে বিশাল মিছিল | Daily AjKaler Kontho

নৌকার পক্ষে গণজোয়ার,হাজী রাজনের নেতৃত্বে বিশাল মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন
নৌকার পক্ষে গণজোয়ার,হাজী রাজনের নেতৃত্বে বিশাল মিছিল

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩, মুরাদনগর আসেন আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর নৌকা মার্কাকে বিজয়ী করতে নৌকার পক্ষে হাজী রাজনের নেতৃত্বে বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের হাজী রাজনের বেড়িবাঁধের অফিসের সামনে থেকে বিশাল প্রচার মিছিল বের করা হয়।মিছিলটি কোম্পানীগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে কোম্পানীগঞ্জ ইসলামি ব্যাংক এর সামনে পুনরায় গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অংশগ্রহণকারীরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন। পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সভায় বক্তব্য দেন মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য হাজী রাজন আহমেদ বলেন, মুরাদনগরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, ৭ জানুয়ারি নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।প্রচার মিছিল ও পথসভায় উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সরকার,মুরাদনগর থানা ছাত্র লীগের সভাপতি সফিক তুহিন,উপজেলা মহিলা আওয়ামী যুব লীগের সভাপতি মমতাজ বেগম, সেলিম মেম্বার, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ন,আবু বকর সিদ্দিকসহ সহযোগী সংগঠনের নেতাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।