আমাদের কাছে সব প্রার্থী সমান | Daily AjKaler Kontho

আমাদের কাছে সব প্রার্থী সমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন
আমাদের কাছে সব প্রার্থী সমান

আজকালের কন্ঠ ডেস্ক :- নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদের কাছে স্বতন্ত্র বা হেভিওয়েট, আমরা এসব কিছু বুঝি না। আমরা বুঝি প্রার্থী। সব প্রার্থী আমাদের কাছে সমান। আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি, যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার তিনটি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।

মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন।