ট্র্যাক্টর থেকে পড়ে কিশোরের মৃত্যু | Daily AjKaler Kontho

ট্র্যাক্টর থেকে পড়ে কিশোরের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
ট্র্যাক্টর থেকে পড়ে কিশোরের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ফসলি জমিতে হালচাষ করার সময় অসাবধানতা বসত ট্র্যাক্টর থেকে সিটকে নিচে পড়ে মোঃ সাজিব(১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার রাতে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত কিশোর খিলপাড়া গ্রামের ইয়াকুবের ছেলে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, স্হানীয় এক কৃষকের জমিতে টাক্টর দিয়ে হালচাষ করছিলো এক যুবক এসময় টাক্টরের একপাশে বসে ছিলো মোঃ সজিব জমি চাষের সময় মোড় নেওয়াকালে হঠাৎ ছিটকে টাক্টরের নিচে পড়ে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।