নৌকা ও ট্রাক প্রতীকের দুই সমর্থককে জরিমানা | Daily AjKaler Kontho

নৌকা ও ট্রাক প্রতীকের দুই সমর্থককে জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
নৌকা ও ট্রাক প্রতীকের দুই সমর্থককে জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আবারো নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে দুই জনকে এ জরিমানা করা হয়।

আচরণবিধি ভঙ্গ করেছেন- নৌকার সমর্থক শিকড়ি গ্রামের জিয়াউর রহমান (৬০) এবং স্বতন্ত্র ট্রাক মার্কা প্রতীকের সমর্থক খলশী গ্রামের মাহবুব রহমান (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পুটখালী ইউনিয়নের শিকড়ি মোড়ে,একই ইউনিয়নের বারপোতা বাজারে‌ প্রতীক আলোকসজ্জাকরণ ও একজন প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করার অপরাধে দুই প্রার্থীর সমর্থকদের এ জরিমানা করা হয়।

শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার এক সমর্থককে ও ট্রাক প্রতীকের এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।