বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ শীর্ষক মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ শীর্ষক মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ শীর্ষক মতবিনিময় সভা

আজকালের কন্ঠ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে “তারুণ্যের কন্ঠ” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এর আয়োজনে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের সহযোগিতায় শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজিব দত্তের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, নাগেশ^রী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সংবাদকর্মী আবু বকর সিদ্দিক প্রমুখ।

পরিচালক বশির উদ্দিন এর নির্দেশনায় এবং উপ-পরিচালক আমিরুল ইসলামের তত্ত¡াবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় এ অনুষ্ঠান ২০ জানুয়ারি রাত ৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে প্রচার হবে বলে জানান উপস্থাপক সজিব দত্ত।