
খান মেহেদী :- বাকেরগঞ্জ উপজেলার মানুষের ভাগ্যোন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার কোন বিকল্প নেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল অব:আব্দুল হাফিজ মল্লিক এর নির্বাচনী এলাকায় প্রচারণাকালে বাকেরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ১১নং ভরপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন বলেন, বাঙালি জাতি যতবার নৌকায় ভোট দিয়েছে ততবারই তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। ৭১-এ যে নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে, ২০২৪ সালে সেই নৌকা একটি উন্নত, সমৃদ্ধ দেশ উপহার দেবে।
নতুন প্রজন্মের আকাঙ্খা পূরণে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার কোন বিকল্প নেই।
তিনি বলেন, এদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য চিরতরে বিদায় দিতে হলে নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই।
বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলা গড়ার পথ দেখিয়েছেন। বাঙালীর কি চাওয়া, তাদের দাবি, আশা ও আকাঙ্ক্ষা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা খুব গভীর ছিল। তার ডাকে সকল মানুষ এক হয়ে যেত।তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা মুলত বাংলাদেশকেই অস্বীকার করেন। তাই বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগকে বার বার রাষ্ট্রিয় ক্ষমতায় নিয়ে আসতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তিনি আগামিতে সকলকে আওয়ামী লীগের ছায়াতলে আশার আহবান জানান।
আপনারা জানেন যে কিছু কতিপয় স্বার্থপর লোভী নেতকর্মীদের হাতে বাকেরগঞ্জ আওয়ামী লীগ জিম্মি হয়ে পড়েছে তারা আওয়ামী লীগের পোস্ট পজিশন নিয়ে নৌকার বিরুদ্ধে কাজ করে সারা বছর স্বার্থ উদ্ধার করে এসে নির্বাচনের সময় নৌকা ডুবানোর জন্য উঠে পড়ে লাগে তাই সকল অপশক্তিকে রুখে দিতে ৭ ই জানুয়ারি সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে বাকেরগঞ্জ বাসির ভাগ্য উন্নয়নে সকলের অবদান রাখতে হবে।
আপনার মতামত লিখুন :