নওগাঁয় খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন | Daily AjKaler Kontho

নওগাঁয় খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
নওগাঁয় খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর পোরশা উপজেলার আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ জানান, রাতে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা গান বাজাচ্ছিলেন। নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।