
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃনলছিটির কুলকাঠি ইউনিয়নের পাওতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আয়োমী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সারে ১০টায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকাঠি ২ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমু।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি সর্দার মো. শাহআলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, ৩নং কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ নেতা ও হয়বৎপুর তৌকাঠী দাখিল মাদরাসার সফল সভাপতি মো. সরোয়ার হোসেন স্বপন মোল্লা প্রমুখ ।
সভায় জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, , সাংবাদিক,শিক্ষক মসজিদের ইমাম, পুরোহিত ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :