ফের রেললাইনে নাশকতা | Daily AjKaler Kontho

ফের রেললাইনে নাশকতা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন
ফের রেললাইনে নাশকতা

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের বিরামপুর উপজেলায় রেললাইনের ওপর স্লিপার ফেলে রেখেছে দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি ট্রেনের শতাধিক যাত্রী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেসের লোকোমটিভ মাস্টার ও সহকারী লোকোমটিভ মাস্টার রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ট্রেনটি ব্রেক করেন।

জানা গেছে, রাত ১১টার কিছুক্ষণ আগে বিরামপুর রেল স্টেশনের আউটারে রেল লাইনের ওপর কয়েকটি স্লিপার তুলে রাখে দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে পাবতীপুর থেকে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের লোকোমটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমটিভ মাস্টার সনেট মুন্সি রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ট্রেন ব্রেক করেন। এতে ওই ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

পাবতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার জানার পর তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপরে রাখা স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্বৃত্তরা এই কাজটি করেছে। এ ব্যাপারে পাবতীপুর জিআরপি থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।