বগুড়া-৩: আওয়ামীলীগ এর দলীয় স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার ভোটের মাঠে এগিয়ে | Daily AjKaler Kontho

বগুড়া-৩: আওয়ামীলীগ এর দলীয় স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার ভোটের মাঠে এগিয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন
বগুড়া-৩: আওয়ামীলীগ এর দলীয় স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার ভোটের মাঠে এগিয়ে

নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের (আওয়ামীলীগ এর দলীয়)স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার ভোটের মাঠে সারা জাগিয়েছেন।

বুধবার বিকাল পর্যন্ত নির্বাচনী এলাকা ঘুরে জনগণ এর মধ্যে একটা জরিপ চালানো হয়। তাতে দেখা যায়, তারা এমন একজন মানুষ চায় যে তাদের পাশে থাকবে , কথা শুনবে, কাজ করবে বিপদে পাশে দাঁড়াবে। এক্ষেত্রে এর নাম উঠে আসে।

অজয় সরকার পরিচিত, পরিক্ষিত, শিক্ষিত এবং জনদরদী একজন নেতা। ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ এর হয়ে রাজনীতি করতে গিয়ে বহু নির্যাতন এর শিকার একজন নেতা।

এলাকাবাসি বলেন এমন নেতাকে ভোট না দিলে আমরা আর কখনো ভালো নেতা পাবোনা। আমরা অনেক আশাবাদী অজয় সরকার এবার সংসদ সদস্য হবেই।

বর্তমানে অজয় সরকার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য।

১৯৯৯ সালে জামাত শিবির এর নির্যাতন এ অর্ধ মৃত অবস্থায় আওয়ামীলীগ এর সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়নে তাকে পঙ্গু হাসপাতাল এ বহুদিন চিকিৎসা করানো হয়।

এরপর থেকে প্রধানমন্ত্রীর পাশাপাশি থেকে রাজনীতি করেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।