বোরহানউদ্দিনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি শেষে নৌকার প্রচারনায় আ'লীগ মনোনীত প্রার্থী মুকুল | Daily AjKaler Kontho

বোরহানউদ্দিনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি শেষে নৌকার প্রচারনায় আ’লীগ মনোনীত প্রার্থী মুকুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
বোরহানউদ্দিনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি শেষে নৌকার প্রচারনায় আ’লীগ মনোনীত প্রার্থী মুকুল

ভোলা জেলা প্রতিনিধিঃভোলার বোরহানউদ্দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজম মুকুল এর নির্বাচনী প্রচার প্রচারনা শুরু, গতকাল মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচীর পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আলী আজম মুকুল।

বর্ণাঢ্য বিজয় আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলার বোরহানউদ্দিন বাজার সহ শহরের ভিবিন্ন স্থানে লিফলেট বিতরন ও নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারনা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র ও আ’লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামী লীগের অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।