স্থলবন্দর বন্দরে এলো ১৬৩ টন পেঁয়াজ | Daily AjKaler Kontho

স্থলবন্দর বন্দরে এলো ১৬৩ টন পেঁয়াজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ৭:১৯ অপরাহ্ন
স্থলবন্দর বন্দরে এলো ১৬৩ টন পেঁয়াজ

আজকালের কন্ঠ ডেস্ক : ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৬৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি ট্রাকে ১৬৩ টন পেঁয়াজ প্রবেশ করে এ স্থলবন্দরে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম।

তিনি জানান, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। তবে ৭ ডিসেম্বরের আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। রোববার ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরও ১৬৩ টন পেঁয়াজ এসেছে।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।