
ফেনী প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ফেনী জয়নাল হাজারি কলেজে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর বেলা ১২ টায় কলেজ মাঠে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় জয়নাল হাজারি কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের একটি টিম ও ও ২য় বর্ষ একটি টিম অংশ নেন। কাবাডি খেলায় প্রথম বর্ষ ৩০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ানশীপ অর্জন করে ২য় বর্ষ ২৫ পয়েন্ট পেয়ে রানারআপ অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্সণিং বডির ভাপতি শুসেন চন্দ্র শীল। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য দেলোয়ার হোসেন ডালিম, কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক দিপক চন্দ্র নার্থের পরিচালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরন পূর্বে প্রধান অতিথি শুসেন চন্দ্র শীল তার বক্তব্যে বলেন খেলাধুলায় তরুন প্রজন্ম আগামীর বাংলাদেশ বিনির্মানে অন্তরায় তাদের উৎসাহ দিতে এ ধরনের খেলা আয়োজন হওয়া উচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে একটি স্বাধীন বাংলাদেশ হিসাবে গড়ে তোলায় আজকে আমরা এ মাঠে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন খেলায় অংশ নিতে পারছি। খেলাধুলার মাধ্যমে তরুন প্রজন্মকে মাদক ও নেশা মুক্ত সমাজ গড়তে অবধান রাখবে।
তাই তরুন প্রজন্ম ও যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে দায়িত্ব শীল দের এগিয়ে আসতে হবে।
আপনার মতামত লিখুন :