পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন | Daily AjKaler Kontho

পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন
পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

গাইবান্ধা জেলা প্রতিনিধি : ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে।

সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে একত্রিশ বার তোউপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভ ও শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর‍্যালে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ শেষে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্বর্গীয় আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বেলা বাড়ার সাথে সাথে এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পলাশবাড়ী থানা,ফায়ার সার্ভিস,আনসার বাহীনি,বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যা,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পৌর মেয়র,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক,ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণি পেশার হাজার-হাজার মানুষ।

এছাড়াও পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা,চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা,যেমন খুশি তেমন সাজো,ক্রীড়া প্রতিযোগিতা,মসজিদ,মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

বিকেলে পলাশবাড়ী সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।