বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ | Daily AjKaler Kontho

বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৭:২৮ অপরাহ্ন
বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আজকালের কন্ঠ ডেস্ক : বগুড়ার গাবতলীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গাবতলী তিন মাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন গাবতলী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক (এ এস আই) এনামুল হক ও জয়দেব কুমার সাহা। তারা ওই এলাকায় দায়িত্বরত ছিলেন।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তিনমাথা এলাকায় অবস্থান নিয়ে থাকে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এতে পুলিশের তিনজন আহত হন। তাদের চিকিৎসা দেওয়ার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।