আলীকদম-লামা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সেনা জোনের মাসিক আর্থিক অনুদান প্রদান | Daily AjKaler Kontho

আলীকদম-লামা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সেনা জোনের মাসিক আর্থিক অনুদান প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন
আলীকদম-লামা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সেনা জোনের মাসিক আর্থিক অনুদান প্রদান

মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান : পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার লক্ষ্যে বান্দরবান জেলার আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, উপজাতীয় উপাসনালয়-সহ এলাকার গরীব, দুস্থ অসহায় ব্যাক্তিদের মাঝে ধারাবাহিক আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম সেনা জোন।

আজ বুধবার ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা সময়ে সেনা জোনের ব্রিগেড ক্যান্টিন সংলগ্ন হল রুমে আলীকদম সেনা জোনের কমান্ডার (৩১বীর) লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ধারাবাহিক আর্থিক অনুদান প্রদান করেন। আলীকদম সেনা জোনের আওতাধীন বিভিন্ন প্রাতিষ্ঠান ও ব্যাক্তি (পরিবার) পর্যায়ে ২,৫১,৩১২ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এসময় প্রধান অতিথি আলীকদম সেনা জোন কমান্ডার জনাব, শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, এই পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষা সহ এলাকার আর্থ সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে আলীকদম সেনা জোন সর্বদাই আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্প গুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

এবার অনুদান প্রাপ্তির তালিকায় রয়েছে আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, নৈশ প্রহরী, উপজাতীয় ছাত্রাবাস, উপজাতীয় মুসলিম কল্যান সংস্থা, আলীকদম মুরং কল্যান ছাত্রাবাস-সহ বিভিন্ন প্রাতিষ্ঠান।

উল্লেখ্য যে, আলীকদম সেনা জোন কতৃক প্রতি মাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।