
আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহী নগরীর নিউ মাকেট এলাকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পিছনে সেফটি ট্যাংক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মনাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবির জানায়, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজা শপিংমল এরিয়ার মধ্যে তার রাজনৈতিক কার্যালয়। তার পিছন থেকে দুর্গন্ধ বের হয়।
শপিংমলের সিকিউরিটি গার্ড দুর্গন্ধ পেলে গিয়ে সেফটি ট্যাংকে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরী করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি আরও জানায়, লাশের প্যান্টের পকেটে একটি আইডি কার্ডের ফটোকপি পাওয়া গোছে। সেখান নাম নয়নাল; বয়স ৪২ বছর; পিতা আব্দুর জব্বার এবং ঠিকানা রাজশাহীর কাটাখালি পৌরসভার শ্যামপুর মহল্লা লেখা আছে।
আপনার মতামত লিখুন :