মোটরসাইকেল ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত | Daily AjKaler Kontho

মোটরসাইকেল ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ৩:২০ অপরাহ্ন
মোটরসাইকেল ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) নারায়নপুর ইউনিয়ন বনলীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শাওন ঝিনাইদহের মহেশপুর থানার বাতানগাছির শংকরহোদা গ্রামের মাসুদের ছেলে।

জানা যায়, মোটরসাইকেল নিয়ে নিহত শাওন চৌগাছা বাজার হতে মহেশপুর রোডে হাজরাখানা সংলগ্ন যাত্রী ছাউনির সামনে আসলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শাওন মাথায় গুরুতর আঘাত পায়। শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বি এম শামছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।