এক ডিসি ও ৫ এসপি,দুই পুলিশ কমিশনারকে প্রত্যাহার | Daily AjKaler Kontho

এক ডিসি ও ৫ এসপি,দুই পুলিশ কমিশনারকে প্রত্যাহার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ২:০৭ অপরাহ্ন
এক ডিসি ও ৫ এসপি,দুই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

আজকালের কন্ঠ ডেস্ক : বরিশাল ও সিলেট মহানগরের পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচ পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই পুলিশ কমিশনারের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে তাদের জায়গায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলার বাহিরে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য জননিরাপত্তা সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।