মুরগিবাহী কাভার্ডভ্যানে আগুন | Daily AjKaler Kontho

মুরগিবাহী কাভার্ডভ্যানে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
মুরগিবাহী কাভার্ডভ্যানে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালককেও মারপিট করে তারা।

বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।

আগুনের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ডভ্যান ও ভ্যানে থাকা কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে যায়।

ঘটনাস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান আরটিভি নিউজকে বলেন, কাভার্ডভ্যানটি কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি দাঁড় করিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সব পুড়ে গেছে। এ সময় তারা কাভার্ডভ্যানের চালককেও মারপিট করে পালিয়ে যায়।