
আজকালের কন্ঠ ডেস্ক : মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে আগামী ১৩ ডিসেম্বর চালু হতে যাচ্ছে নতুন আরও দুটি স্টেশন।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন দুটি চালু হতে পারে।
উল্লেখ্য, নতুন দুটি স্টেশন চালু হলে মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালু করার কথা আছে। বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।
আপনার মতামত লিখুন :