সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন | Daily AjKaler Kontho

সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

আজকালের কন্ঠ ডেস্ক : জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১২৬টি টহল দল দায়িত্ব পালন করছে। এছাড়া সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে দূরপাল্লার যানবাহনকে টহলের মাধ্যমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‌্যাব।