কোনাবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে এক জনের আত্মহত্যা | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে এক জনের আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ৫:০২ অপরাহ্ন
কোনাবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে এক জনের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ীতে মাসুদ রানা (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা সময় কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হলেন জরুন এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সে নিজ বাসায় থেকে প্রাফিক্স আর্ট এর কাজ করতো।পুলিশ ও পরিবার সূত্রে জানাযায় স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া হয় তাদের।পরে রাত ১ টা সময় স্ত্রীকে রেখে পাশের রুমে ঘুমানোর জন্য রুমের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। রাত আড়াইটা সময় তার মা মাসুদা খাতুন রুমের দরজার ফাঁকা দিয়ে দেখতে পান সে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আড়ার সাথে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রোকনুজ্জামান জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।নিহতের স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানান নিহতের স্বজনরা।