নড়াইলে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার, আসামী পলাতক | Daily AjKaler Kontho

নড়াইলে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার, আসামী পলাতক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ৩:২৬ অপরাহ্ন
নড়াইলে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার, আসামী পলাতক

নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনার এক বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার, আসামী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগ পলাতক রয়েছে।

মঙ্গলবার (৫ডিসেম্বর) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আসামী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদকদ্রব্য অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে আসামী সোহাগ পালিয়ে যায়।

পলাতক আসামী সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহকারী উপপরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা রুজু করেন।

এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন আসামী সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আসামী সোহাগকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে ।