
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। প্রথম দিন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
এ ছাড়া সফরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। এ সফরকে ঘিরে সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে জেলার সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। এ ছাড়া ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনি দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করছেন নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :