জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক | Daily AjKaler Kontho

জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৩:৩২ অপরাহ্ন
জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ। মরহুম মালিক একাধারে একজন সফল চিকিৎসক, প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সেবক।

প্রধানমন্ত্রী ডা.আব্দুল মালিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।