ভেসে আসা ২ মরদেহের পরিচয় শনাক্ত | Daily AjKaler Kontho

ভেসে আসা ২ মরদেহের পরিচয় শনাক্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন
ভেসে আসা ২ মরদেহের পরিচয় শনাক্ত

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শহরের লাবণী পয়েন্টে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন সাগরে গোসলে নেমে এই পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নাটোরের বনপাড়া পৌরসভার মো. বোরহান উদ্দিনের ছেলে আবুল কাশেম বকুল (৪২) ও ঢাকা ডেমরা এলাকার সুলতান আলীর মেয়ে সাবিকুন্নাহার সুমা (৩৪)। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুজনই স্বামী-স্ত্রী পরিচয়ে শনিবার শহরের পাঁচ তারকা হোটেল সিগালে ওঠেন।

সিগাল হোটেলের সহকারী ফ্রন্ট ডেস্ক ম্যানেজার তারেক আজিজ পরিচয় নিশ্চিত করে জানান, শনিবার সকালে তারা হোটেলে ওঠেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাগরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।