
কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র গুড ওয়াটার প্রজেক্ট’র আয়োজনে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ পানি ব্যবহারে সচেতনতামূলক প্রশিক্ষণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।।
গত বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় মহিপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ ইউসুফপুর মুজিব কিল্লা প্রাঙ্গন মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। “নিরাপদ খাবার পানি নিশ্চিত করি, রোগমুক্ত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গুড ওয়াটার প্রজেক্ট এর সুবিধাভোগীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সকল শ্রেণীর ২৭০ জন উপকারভোগী অংশগ্রহন করেন।
কলাপাড়া সিডিপির হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস’র সঞ্চালনায়, সিডিপির প্রোগ্রাম অফিসার কে, এম আবুল ফাত্তাহ’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম নাহিদ, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে সচেতনতায় টি-শার্ট বিতরণ করা হয়। এসময় বক্তারা উপকারভোগীদের নিরাপদ পানি নিশ্চিত ও ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :