সালাউদ্দিন পদত্যাগ করলেন | Daily AjKaler Kontho

সালাউদ্দিন পদত্যাগ করলেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
সালাউদ্দিন পদত্যাগ করলেন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানকে লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। তবে গত বছর এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। পরে নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শেদী থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। ১ বছরের মাথায় সেই পদ ছাড়লেন বাফুফে প্রধান।

লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখায় ওনাকে ধন্যবাদ। বিতর্ক সব জায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই অংশ। আমি সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো।

তিনি বলেন, লিগটাকে আমরা সঠিক সময়ে শুরু এবং শেষ করতে চেষ্টা করবো। আন্তর্জাতিক উইন্ডো এবং আমাদেরটা মিল করার চেষ্টা করবো। যাতে আমাদের দলগুলো ভালো মানের বিদেশি খেলোয়াড় এনে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে।