পররাষ্ট্র সচিবের সঙ্গে যে কথা বললেন পিটার হাসের | Daily AjKaler Kontho

পররাষ্ট্র সচিবের সঙ্গে যে কথা বললেন পিটার হাসের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন
পররাষ্ট্র সচিবের সঙ্গে যে কথা বললেন পিটার হাসের

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের বৈঠক হয়। বৈঠক শেষে কেউই গণমাধ্যমে কোনো কথা বলেননি। পরে মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ওই পোস্টে জানানো হয়, ‌‘দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করতে আজ রুটিন বৈঠক করেছেন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র সচিব মোমেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম।

পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের কাছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন। ওই চিঠিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সহিংসতামুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নিঃশর্ত সংলাপের আহ্বান জানায়।