
নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৯ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১৯:২৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বউবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এসএমপি সিলেট জেলার শাহপরান (রঃ) থানার মামলা নং- ২৬, তারিখ-১০/১০/২০২৩, ধারাঃ ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩০২/৫০৬ দন্ডবিধি; পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম সাদেক মিয়া ’কে (২৮) লোহার রড ও জিআই পাইপ দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি তানিয়া বেগম (২৬), স্বামী- জসিম মিয়া, সাং- শাহজালাল উপশহর (তেররতন মুছাব্বির মিয়ার কলোনী), থানা- শাহপরান (রঃ) জেলা-সিলেট’কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :