বরিশালে আওয়ামী লীগের শান্তি মিছিল | Daily AjKaler Kontho

বরিশালে আওয়ামী লীগের শান্তি মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ৬:৫০ অপরাহ্ন
বরিশালে আওয়ামী লীগের শান্তি মিছিল

আজকালের কন্ঠ ডেস্ক : দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের সোহেল চত্বর সংলগ্ন অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নগরীতে একটি মিছিল বের হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাইমুল হোসেন লিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন প্রমুখ।