চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ১:২০ অপরাহ্ন
চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই। কারণ, চিনি আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। তাছাড়া দেশি চিনির উৎপাদন নেই এবং ভারতীয় চিনি আমদানিও বন্ধ রয়েছে।

তবে শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্য পণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে দাবি করেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টিপু মনুশি বলেন, এই নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য নির্বাচন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মননোয়ন দিতেন, তিনি তার পক্ষ হয়ে কাজ করতেন। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই।

সেই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারী শিল্প স্থাপনের মধ্য দিয়ে অন্যান্য স্থানে জায়গা করে নেবে রংপুর বলে প্রত্যাশা করেন তিনি।