পঞ্চম উইকেটের পতন | Daily AjKaler Kontho

পঞ্চম উইকেটের পতন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ৫:২০ অপরাহ্ন
পঞ্চম উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক : জয়-মুমিনুলে তৃতীয় উইকেটের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু চা বিরতির খানিক আগেই জোড়া আঘাত আনে সোধী-ফিলিপস। আর এতেই স্বস্তিতে থাকা বাংলাদেশ চা বিরতিতে গেল অস্বস্তি নিয়ে। তার আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৫ রান।

মাঠে আছেন মেহেদি হাসান মিরাজ ও শাহাদাত হেসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান।

এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে বাংলাদেম তুলে ১০৪ রান। দলীয় ৩৯ রানে আউট হন ওপেনার জাকির হাসান। এজাজ প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে জাকির করেন ১২ রান।

তৃতীয় উইকেটের জুটিতে জয়-মুমিনুল যোগ করেন ৮৮ রান। ৩৭ রান করে মুমিনুল ফিলিপসের বলে উইকেট রক্ষক টম ব্লান্ডেলের কাছে ক্যাচ দিলে ভাঙ্গে এই জুটি। এর পর আর বেশিক্ষণ টিকেটে পারেনি মাহমুদুল। সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রানের দুরত্বে থাকতে সোধীর বলে ফেরেনে তিনিও। এর পর আউট হয়েছেন মুশফিকুর রহিম। তার সংগ্রহ ছিল ২২ বলে ১২ রান।