আড়তে ২১০ কেজির কৈবল মাছ | Daily AjKaler Kontho

আড়তে ২১০ কেজির কৈবল মাছ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন
আড়তে ২১০ কেজির কৈবল মাছ

আজকালের কন্ঠ ডেস্ক : সুন্দরবনের দুবলার চরে ধরা পড়েছে ২১০ কেজি ওজনের একটি কৈবল মাছ।

গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিশাল আকৃতির এ মাছটি খুলনার রূপসা পাইকারি মৎস্য আড়তে আনা হয়।

জানা গেছে, গত শনিবার রাতে সুন্দরবনের দুবলার চর এলাকায় রামপালের জেলে শুকুর মিলের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে মাছটি দুবলার চর থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় ক্রয় করেন মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস। তিনি সেখান থেকে মাছটি সোমবার সকালে খুলনার আড়তে আনেন।

মাছটি সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২১০ কেজি। ঢাকা, চট্টগ্রামের বড় বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি তাৎক্ষণিক দাম হয় ১ লাখ ৮০ টাকা। এ দামে মাছ বিক্রি করবেন না রবিন বিশ্বাস।

তিনি জানান, এখন পর্যন্ত আড়তে যত মাছ এসেছে তার মধ্যে এই মাছটি সব থেকে বড়। মাছটি ২ লাখ টাকায় বিক্রি করতে চাই।