
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৯৮টির দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে দেখা গেছে, নারায়ণগঞ্জ-১ আসনে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনে মো. নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান মনোনয়ন পেয়েছেন। এই তিনজনই একাদশ সংসদে রয়েছেন।
এ ছাড়া জাতীয় পার্টির দখলে থাকা নারায়ণগঞ্জ-৩ আসনে আব্দুল্লাহ-আল-কায়সারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্য থাকা নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ। আসনটিতে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আপনার মতামত লিখুন :