পঞ্চগড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

পঞ্চগড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
পঞ্চগড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর হাত বাঁধা অবস্থায় আজিম উদ্দীন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের বাড়ি তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শাহজাহান আলীর ছেলে। আজিম পেশায় একজন চা শ্রমিক।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত যুবক আজিম উদ্দীন গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। তবে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) না করলেও নিখোঁজ আজিমের সন্ধান চালিয়েছেন বিভিন্ন এলাকা ও পরিচিতজনদের কাছে। পরে শুক্রবার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।