কুমিল্লা -৩ মুরাদনগর আসনে কে পাচ্ছেন নৌকার টিকিট | Daily AjKaler Kontho

কুমিল্লা -৩ মুরাদনগর আসনে কে পাচ্ছেন নৌকার টিকিট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ন
কুমিল্লা -৩ মুরাদনগর আসনে কে পাচ্ছেন নৌকার টিকিট

মুরাদনগর প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা -৩ মুরাদনগর আসনে কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় টিকিট তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।

একাধিক সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, পাড়া, মহল্লা ও হাটবাজারে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তারা সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে পুনরায় নৌকায় ভোট দেবার আহবান জানান।