আ.লীগের নির্বাচনী অফিসে আগুন | Daily AjKaler Kontho

আ.লীগের নির্বাচনী অফিসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৫:৩১ অপরাহ্ন
আ.লীগের নির্বাচনী অফিসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালিতে রাতের অন্ধকারে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দুর্গম চর সলিমাবাদ এলাকার ভুতের দিয়ার মোড়ে স্থাপিত অস্থায়ী প্রচারণা অফিস ও পাশের কাপড়ের দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।

চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। এছাড়া একটি অবিস্ফোরিত ককটেলসহ আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।