আলম মার্কেটে অগ্নিকাণ্ড | Daily AjKaler Kontho

আলম মার্কেটে অগ্নিকাণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
আলম মার্কেটে অগ্নিকাণ্ড

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় আলম মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মার্কেটটির ৬ তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় আলম মার্কেটে আগুন লাগে। কেরানীগঞ্জ ও সদরঘাট ফায়ার স্টেশনের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।