পার্কিং করা বাসে আগুন | Daily AjKaler Kontho

পার্কিং করা বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন
পার্কিং করা বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা।

গত রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আল্লাহ ভরসা বাসে অজ্ঞাতরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।