বিনোদন ডেস্ক : করোনায় শুটিং না থাকলেও বসে নেই নুসরাত ফারিয়া। ঘরে বসে পরীক্ষা দিচ্ছেন তিনি। ১ জুলাই থেকে শুরু হয়েছে ইউনিভার্সিটি অব লন্ডনের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। এই পরীক্ষা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষার্থী ফারিয়া।ব্যস্ততার কথা জানালেন অভিনেত্রী, ‘পরীক্ষা চলছে। পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছি। শুটিংয়ের কারণে নিয়মিত পড়ার সুযোগ তো হয় না। তাই এই সময়টাতে অনেক বেশি লোড নিতে হচ্ছে।’
নুসরাত ফারিয়া দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটিতে কাজ করছেন ।
আজকালের কন্ঠ/এম
আপনার মতামত লিখুন :